I StreamLync

আপনার ISP-র সব কাজ, এক প্ল্যাটফর্মে

কাস্টমার, বিলিং, MikroTik রাউটার সিঙ্ক, SMS নোটিফিকেশন ও রিসেলার ম্যানেজমেন্ট — সবকিছু একসাথে। বাংলাদেশের ISP ব্যবসার বাস্তব চাহিদা মাথায় রেখে তৈরি।

StreamLync ড্যাশবোর্ড ও গ্রাহকের মোবাইলে পেমেন্ট
পেমেন্ট গেটওয়েbKash/Nagad ইন্টিগ্রেশন (অনুরোধ সাপেক্ষে)
লাইভ MikroTik সিঙ্করাউটারের সাথে সরাসরি যুক্ত
রিসেলার সাপোর্টকমিশন ভিত্তিক সাব-ডিলার সিস্টেম

ISP-দের জন্য তৈরি

অফিস, মাঠ আর নেটওয়ার্ক রুম — তিন জায়গার কাজ এক সফটওয়্যারে।

অফিসে ল্যাপটপে বিলিংয়ের কাজ

অফিস থেকে বিল ও কালেকশন

কাস্টমার, ইনভয়েস, পেমেন্ট — সব একটা ব্রাউজারেই, যেকোনো জায়গা থেকে।

খুঁটিতে ফাইবার সংযোগের কাজ করছেন টেকনিশিয়ান

মাঠের সংযোগ, অফিসে নজরে

ফাইবারে সমস্যা হলে কাস্টমার ফোন করার আগেই জেনে যাবেন কোন লাইনে।

নেটওয়ার্ক র‍্যাকে রাউটার ও OLT

MikroTik ও OLT সরাসরি যুক্ত

রাউটার আর OLT-র সাথে সফটওয়্যার নিজেই কথা বলে — হাতে কিছু বদলাতে হয় না।

যা যা করতে পারবেন

একটা সফটওয়্যারেই আপনার ISP-র দিনের সব কাজ — আলাদা করে কিছু ম্যানেজ করার দরকার নেই।

কাস্টমার ও বিলিং

সম্পূর্ণ কাস্টমার প্রোফাইল, অটোমেটিক মাসিক ইনভয়েস, পেমেন্ট কালেকশন — সব এক জায়গায়।

MikroTik সিঙ্ক

কাস্টমার সচল/সাসপেন্ড করলে সাথে সাথে আপনার রাউটারে PPPoE ইউজার অটো আপডেট হয়ে যায়।

SMS নোটিফিকেশন

বিল, পেমেন্ট কনফার্মেশন, সংযোগ বন্ধের নোটিফিকেশন কাস্টমারের ফোনে অটো চলে যায়।

রিসেলার ম্যানেজমেন্ট

নিজস্ব সাব-ডিলার/রিসেলার তৈরি করা, কমিশন ট্র্যাক করা, আলাদা লগইন ব্যবস্থা।

নিরাপদ ও আলাদা ডেটা

প্রতিটা ISP-র ডেটা সম্পূর্ণ আলাদা ও সুরক্ষিত — অন্য কেউ কখনো দেখতে পারবে না।

রিপোর্ট ও ড্যাশবোর্ড

সংক্ষিপ্ত ড্যাশবোর্ডে প্রতিদিনের কালেকশন, বকেয়া ও সক্রিয় কাস্টমারের হিসাব দেখা।

এক ক্লিকে সব সিঙ্ক

মাস শেষে কোনো কারণে কারো সংযোগ MikroTik-এ বন্ধ/চালু না হয়ে থাকলে — এক ক্লিকে সব কাস্টমারের অবস্থা একসাথে মিলিয়ে ঠিক করা ।

সময়-নির্ভুল বিলিং সাইকেল

মোবাইল রিচার্জের মতোই — কাস্টমার ঠিক যে সময়ে টাকা দেয়, ঠিক সেই সময় পর্যন্তই মেয়াদ থাকে, শুধু তারিখ না।

একসাথে অনেক কাস্টমার ইম্পোর্ট

অন্য সফটওয়্যার থেকে সরে আসছেন? Excel ফাইলে শত শত কাস্টমার একবারেই ইম্পোর্ট করুন, একে একে যোগ করতে হবে না।

সংযোগ ইতিহাস ট্র্যাকিং

কাস্টমার "নেট চালাইনি" বললে, ঠিক কখন সংযুক্ত ছিল আর কত ডেটা ব্যবহার করেছে — সময়সহ প্রমাণ দেখা।

ইনভয়েস ও রসিদ প্রিন্ট

পেশাদার ডিজাইনে ইনভয়েস ও মানি রিসিট এক ক্লিকে প্রিন্ট বা PDF করা।

কাছ থেকে দেখুন

প্রতিদিন যে পাতাগুলো সবচেয়ে বেশি কাজে লাগে।

অনলাইন / অফলাইন কাস্টমারের তালিকা
লাইভ MikroTik

কে অনলাইন, কে না — এক নজরে

রাউটার থেকে সরাসরি তথ্য, কয়েক মিনিট পরপর আপডেট। কাস্টমার অভিযোগ করলে সাথে সাথে দেখে নিন সংযোগ আছে কি না।

  • কতক্ষণ চালু আছে আর কত ডেটা ব্যবহার করেছে
  • বিল বকেয়া হলে অটো বন্ধ, পেমেন্ট দিলে অটো চালু
  • সংযোগের ইতিহাস — সময়সহ প্রমাণ
OLT ও ফাইবার মনিটরিং
OLT মনিটরিং

ফাইবার কাটার খবর কাস্টমারের আগেই

VSOL ও BDCOM OLT-র প্রতিটা ONU-র সিগন্যাল নজরে থাকে। একই PON-এ একসাথে অনেক ONU বন্ধ হলে সতর্কবার্তা।

  • RX পাওয়ার দুর্বল হলে আগাম চিহ্ন
  • কাস্টমার নিজে থেকেই তার ONU-র সাথে মিলে যায়
  • PON-প্রতি কতজন চালু, কতজন বন্ধ
রিসেলারের ওয়ালেট ও মার্জিন
রিসেলার ও এজেন্ট

রিসেলারের হিসাব নিজে থেকেই মেলে

প্রি-পেইড ওয়ালেট, প্যাকেজ-প্রতি আপনার ভাগ, আর অনলাইন পেমেন্টে রিসেলারের মার্জিন — সব আলাদা করে লেখা থাকে।

  • রিসেলার ও এজেন্ট নিজের প্যানেলে নিজের গ্রাহক দেখে
  • নগদে নিলে ওয়ালেট থেকে আপনার ভাগ কাটে
  • bKash/SSL-এ দিলে রিসেলারের মার্জিন মাসশেষে

আজই শুরু করুন

১৪ দিনের ফ্রি ট্রায়াল — কোনো কার্ড লাগবে না।

ফ্রি ট্রায়াল শুরু করুন